ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদা জিয়ার সেই ‌আলোচিত বক্তব্যের সম্পূর্ণ ভিডিও

অাকাশ জাতীয় ডেস্ক:

আগের ১৯ সেকেন্ডের ভিডিওর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একই বক্তব্যের নতুন একটি ভিডিও প্রকাশ পেয়েছে। নতুন ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিটিতে দেখা যায় বিএনপি নেত্রী ‘সেও চায় ক্ষমতা, তার বউও চায় ক্ষমতা’ বলার আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নাম উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আগের ভিডিওটিতে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য ছিল এমন, ‘আপনারা যতই বলেন আন্দোলন। আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি। এখানে আমাদের পরিবারের মধ্যে গণ্ডগোল আছেন, তারেক রহমানকে তো আপনারা চেনেন। বউয়ের সাথে গণ্ডগোল, বউ চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।’

ওই ভিডিওটিতে খালেদা জিয়ার একপাশের মুখই কেবল দেখানো হয়েছে,। ভিডিওতে তারেক প্রসঙ্গে ওই উক্তির ঠিক আগে বিএনপি নেত্রীর চেহারা আউট অব ফোকাসে নিয়ে যাওয়া হয়। কবে কোথায় বিএনপি নেত্রী এ বক্তব্য রেখেছেন তা উল্লেখ করা হয়নি ভিডিওতে।

রোববার ১৯ সেকেন্ডের এ ভিডিওটিকে বানোয়াট দাবি করে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই ভিডিওটি বানানো। তিই ধরনের অপপ্রচার নিম্ন ও নোংরা রুচির পরিচয় বহন করে।

ওই দিন রাতেই ফেসবুকে বিএনপি নেত্রীর আরেকটি ভিডিও প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০১৫ সালের ১ নভেম্বর লন্ডনের পার্ক প্লাজা হোটেলে যে বক্তব্য দিয়েছিলেন খাদো জিয়া , তা এডিট করে প্রচার করা হয়েছে। আগে প্রকাশ হওয়া ভিডিওর একই সাজে থাকা খালেদা জিয়াকে এই ভিডিওতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং তার স্ত্রী বেগম রওশন এরশাদের কথা তুলে ধরে ‘পরিবারের মধ্যে গণ্ডগোল’ বলতে শোনা যায়।

এরশাদ পত্নীর নাম উল্লেখ করে খালেদা জিয়া বলছেন, ‘এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল আছে। তাকে তো আপনারা ভালো করে চেনেন, বউয়ের সাথেও গণ্ডগোল। বউ চায় ক্ষমতা, সেও (এরশাদ) চায় ক্ষমতা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার সেই ‌আলোচিত বক্তব্যের সম্পূর্ণ ভিডিও

আপডেট সময় ০৭:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮