ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান

আকাশ জাতীয় ডেস্ক :

অবসান ঘটল দীর্ঘ ২২ বছরের। ময়মনসিংহে সার্কিট হাউস মাঠের জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ময়মনসিংহের রাজপথ।

মঙ্গলবার দুপুর ১২টার পর থেকেই নগরীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে নেতা-কর্মীদের ঢল নামতে শুরু করে। টাউন হল, নতুন বাজার, চরপাড়া ও পাটগোদাম ব্রিজসহ প্রতিটি মোড় থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে সার্কিট হাউস মাঠের দিকে অগ্রসর হন।

আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মুনের নেতৃত্বে একটি বড় মিছিল দুপুরে মাঠে প্রবেশ করে।

নেত্রকোনার দুর্গাপুর থেকে আসা মঞ্জুরুল হক বলেন, আওয়ামী লীগের হাতে দুই হাত হারানোর বিচার এখনো পাইনি। তারেক রহমান নিশ্চিত করবেন সেই বিচার, এ জন্যই এসেছি।

অন্যদিকে, বিএনপি নেতা সারোয়ার হোসেন জানান, অবহেলিত ময়মনসিংহের উন্নয়নের রূপরেখা আজ তারেক রহমানের কাছ থেকে শোনার অপেক্ষায় আছেন তারা। নারী কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মহিলা দল কর্মী ফারজানা শারমিন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর তিনি আসছেন। এলাকার উন্নয়ন ও নারীদের ভাগ্য পরিবর্তনে তার পরিকল্পনা শুনতে আমরা দলে দলে এসেছি।

সার্কিট হাউস মাঠে জনসভা উপলক্ষে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। তারেক রহমানের ভাষণ যেন সবাই স্পষ্ট শুনতে পান, সেজন্য পুরো এলাকায় ৭০টি মাইক স্থাপন করা হয়েছে। এ ছাড়া মঞ্চে ও তার দুই পাশে বসানো হয়েছে ৪টি বড় এলইডি স্ক্রিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান

আপডেট সময় ০৪:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬