ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় ইসরাইলি সেনাদের নির্বিচার গুলি, নিহত ৩ ফিলিস্তিনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। এর মধ্যে স্থানীয় সময় রোববার বিকালে গাজার পূর্ব প্রান্তে ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনিকে হত্যা করে।

ওই সময় আরও এক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হন এবং ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনি তরুণকে ধরে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা আগে গাজার দক্ষিণ প্রান্তে ইসরাইলি সেনারা গুলি করে আরেক ফিলিস্তিনি তরুণকে হত্যা করে।

ইসরাইল তিন ফিলিস্তিনি তরুণকে হত্যার দায় স্বীকার করেছে। তবে তারা দাবি করছে, নিহতরা সীমান্ত অতিক্রম করে ইসরাইলে অনুপ্রবেশ করতে চেয়েছিল।

অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলে থাকা নিজ ঘরবাড়িতে ফেরার জন্য পূর্ব ঘোষিত গ্রেট মার্চ ফর রিটার্ন বা ঘরে ফেরার মহান যাত্রাকে ঘিরে একের পর এক ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল।

গত ৩০ মার্চ গ্রেট মার্চ ফর রিটার্ন শুরুর দিনেই শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়ে ১০ ফিলিস্তিনিকে হত্যা করেন ইসরাইলি সেনারা। এর পর থেকে হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে দখলদার সেনারা।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, গত এক মাসে ইসরাইলি সেনারা ৪৬ ফিলিস্তিনিকে হত্যা এবং কয়েক হাজার জনকে আহত করেছে।

ফিলিস্তিনিরা জানিয়েছেন, আগামী ১৫ মে নাকবা দিবসের ৭০তম বার্ষিকী। ওই দিন পর্যন্ত গ্রেট মার্চ ফর রিটার্ন পালন করে যাবেন তারা।

প্রসঙ্গত ১৯৪৮ সালের ১৫ মে ইহুদিবাদী সন্ত্রাসবাদী জঙ্গিগোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করে।

এ কারণে ১৫ মে দিনটিকে নাকবা বা বিপর্যয় দিন হিসেবে পালন করে গাজা উপত্যকা ও পশ্চিমতীরে বসবাসরত ফিলিস্তিনি জনগণ।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ফিলিস্তিনি শরণার্থীরাও নাকবা দিবস পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় ইসরাইলি সেনাদের নির্বিচার গুলি, নিহত ৩ ফিলিস্তিনি

আপডেট সময় ১১:১৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮