ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দিনাজপুরে সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই সঙ্গে ৩ বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ী জালিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার শালকী (সন্তোষপাড়া) গ্রামের মৃত সফর আলীর ছেলে রবিউল ইসলাম (৪০), একই উপজেলার চক গোপাল গ্রামের তারাবুদ্দিন আহমেদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৫) ও চিরিরবন্দর উপজেলার আমতলী গ্রামের আলহাজ ওয়াদুদ মোল্লার ছেলে আবদুল হাই (৪০)। এরা একই মোটরসাইকেলে ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী ইউনুস আলী (৩২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি থানার এএসআই আবদুর রশিদ জানান, শনিবার দিনাজপুর শহরের দিকে একই মোটরসাইকেল দ্রুত গতিতে আসছিল ৩ বন্ধু রবিউল, আনোয়ারুল ও আবদুল হাই। বিকাল সাড়ে ৩টার দিকে পাঁচবাড়ী জালিয়াপাড়া নামক স্থানে এলে বিপরীতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন বন্ধু ছিটকে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ারুল ও আবদুল হাই। অপর বন্ধু রবিউল ইসলামকে দিনাজপুর এম আবদুর রহিমকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুরে সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

আপডেট সময় ১১:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮