ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোটা আন্দোলনকারীদের সঙ্গে নানকের বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

আবার আন্দোলনের ফেরার হুমকি দেয়ার পর সরকারি চাকরিতে কোটা সংস্কারে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার রাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ন্যাম ভবনে এই বৈঠক হয়। এতে আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীমও উপস্থিত ছিলেন।

কোটা সংস্কারে আন্দোলনের মুখে গত ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ‘কোনো কোটা থাকার দরকার নেই’ বলে বক্তব্য রাখেন। এতে ছাত্ররা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যায়।

এর মধ্যে ২৬ এপ্রিল আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চলতি এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন না হলে আবার আন্দোলনের ঘোষণা দেয়।

আন্দোলনকারীদেরকে পরদিন রাতে ন্যাম ভবনে আলোচনায় আসার জন্য ডাকা হয়। এরপর ছাত্রদের ১৫ জন সেখানে যান।

রাত নয়টার পর ছাত্ররা ন্যাম ভবনে প্রবেশ করে। রাত সাড়ে নয়টার দিকে সেখানে যান নানক। এই প্রতিবেদন লেখা অবধি বৈঠক চলছিল।

বৈঠকের আগে আন্দোলনকারী সংগঠন যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর জানান, প্রজ্ঞাপন জারি, মামলা প্রত্যাহার ও আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তারা কথা বলবেন।

‘উনাদের (নানক) পক্ষ থেকে গতকাল (২৬ এপ্রিল) ফোন করে আমাদের দেখা করতে বলেন। আমাদের বৈঠকের সময় দেওয়া হয়েছিল রাত নয়টায়। আমরা এসেছি এবং উনার কাছে আমাদের বক্তব্য জানাব।’

সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে নানা কর্মসূচির মধ্যে গত ৮ এপ্রিল রাজধানীর শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই আন্দোলন ছড়িয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোটা আন্দোলনকারীদের সঙ্গে নানকের বৈঠক

আপডেট সময় ১১:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮