ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাক্তন প্রেমিকার শরীরে আগুন দিয়ে প্রেমিকেরও আত্মহত্যা চেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসার করতে রাজি না হওয়ায় যশোরের কেশবপুর উপজেলায় দুই সন্তানের জননী মিতা বেগমের (৩০) শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন কথিত প্রেমিক বাবলু গাজী (৩০)।

বর্তমানে উভয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে কেশবপুর থানার ওসি সৈয়দ আবদুল্লাহ জানান, উভয়ের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে।

মিতার পারিবারিক সূত্র জানায়, কেশবপুর উপজেলার ভরতভায়না গ্রামের তৌহিদুল ইসলামের (৩৫) সঙ্গে একই উপজেলার কর্ন্দপপুর গ্রামের আবদুল আওয়াল সরদারের মেয়ে মিতা বেগমের বিয়ে হয় প্রায় ১০ বছর আগে। তাদের ঘরে দুটি সন্তান জন্ম নেয়।

নিকট আত্মীয় হওয়ায় মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের আবদুল খালেক গাজীর ছেলে বাবলু গাজী প্রায় সময় মিতার শ্বশুরবাড়ি যাওয়া আসা করত। তখন বাবলু গাজীর সঙ্গে মিতা বেগমের গভীর সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মিতা বেগমের স্বামী ঘটনা জেনে যায়। শুরু হয় অশান্তি।

মিতা বেগমের ভাশুর রফিকুল ইসলাম গাজী জানান, ছয় মাস আগে মিতা বেগম প্রেমিক বাবলু গাজীর সঙ্গে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায়। দুই সপ্তাহ পালিয়ে থাকার পর এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে মিতা বেগম ফিরে আসে স্বামীর সংসারে।

স্বামী তৌহিদুল ইসলাম জানান, সন্তানদের কথা চিন্তা করে তিনি পুনরায় মিতা বেগমকে গ্রহণ করেন।

তিনি জানান, গোপনে বাবলু গাজী তাদের বাড়িতে যাওয়া আসা-করত। কিন্তু তার স্ত্রী বাবলু গাজীকে তাদের বাড়িতে আসতে নিষেধ করত। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাবলু গাজী তাদের বাড়িতে এসে রান্নাঘরে ঢুকে মিতা বেগমকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মিতা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।

তখন বাবলু গাজীর হাতে থাকা পেট্রল হত্যার উদ্দেশ্যে মিতার বেগমের শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। তারপর নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় গভীর রাতে মিতা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বাবলু গাজীকে কেশবপুর হাসপাতালে নিয়ে আসা হয়।

কেশবপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহসানুল মিজান জানান, বাবলু গাজীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকেও ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

কেশবপুর থানার ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাক্তন প্রেমিকার শরীরে আগুন দিয়ে প্রেমিকেরও আত্মহত্যা চেষ্টা

আপডেট সময় ১০:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮