ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ফুফা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে ১৩ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ায় অভিযুক্ত ফুপা জালাল হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ২টায় তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের প্রতিবন্ধী কিশোরীর স্বজনরা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জালাল হোসেনকে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটি কয়েক মাস আগে উপজেলার ছলিমপুর ইউনিয়নে ফুপুর বাড়িতে বেড়াতে গেলে জালাল ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোয় মেয়েটি এ কথা কাউকে জানায়নি। সালমা বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ার কারণে সঠিক তারিখ বলতে পারছে না। মেয়েটির মা-ও দৃষ্টিপ্রতিবন্ধী।

মেয়েটির স্বজনরা শারীরিক পরিবর্তন দেখে তার কাছে জানতে চাইলে সে হাতের ইশারা দিয়ে কথাগুলো স্বীকার করে। তারপর পাবনা একতা ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারি পরীক্ষা শেষে রিপোর্ট এ জানা যায়, সে ৩ মাসের অন্তঃসত্ত্বা।

প্রতিবন্ধী মেয়েটির দেয়া তথ্য মতে মঙ্গলবার জালালের বাড়িতে গিয়ে স্বজনরা এ বিষয়ে জানতে চায়। এ সময় জালাল পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ও মেয়েটির স্বজনরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ভিক্টিমকে প্রাথমিক পেগনেনসি টেস্টের মাধ্যমে জানা গেছে, সে তিন মাসের অন্তঃসত্ত্বা। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্যতা নির্ণয় করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ফুফা আটক

আপডেট সময় ০৯:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮