ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুষ্ঠু নির্বাচনে ইসির সদিচ্ছা থাকতে হবে: সুজন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) হাতে যথেষ্ট ক্ষমতা আছে। তবে সুষ্ঠু নির্বাচনে কমিশনের সদিচ্ছা থাকতে হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা।

সোমবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘সিটি কর্পোরেশন নির্বাচন ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেন।

সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, যত ক্ষমতাই কমিশনকে দেয়া হোক না কেন, সরকার সহায়তা না করলে ভালো নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেনতেনভাবে নির্বাচন পার করে দিতে চায় বলেই দেশে সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ভিত্তি হলো ইলেকশন। কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি এ বিষয়টি কখনো সিরিয়াসলি নেয় নাই। ইলেকশন কমিশনের সঙ্গে যদি সরকার কো-অপারেশন না করে, তাহলে নির্বাচন কমিশনে যুধিষ্ঠিরকে বসানো সম্ভব নয়।

সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আসন্ন সিটি নির্বাচনের ওপর নির্ভর করছে সামনের জাতীয় নির্বাচন কেমন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুষ্ঠু নির্বাচনে ইসির সদিচ্ছা থাকতে হবে: সুজন

আপডেট সময় ১০:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮