ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেড়ামারায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রাকচাপায় আবদুল কাদের (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইল মতিয়া তেলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের উপজেলার ১২ মাইল মসলেমপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। সে মসলেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে আবদুল কাদের বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ফেরিঘাট থেকে কুষ্টিয়া অভিমুখী দ্রুতগামী একটি বালিবোঝাই ট্রাক (কুষ্টিয়া মেট্রো-ট-১১-১৭৫৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকচালক হাফিজকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভেড়ামারা থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক হাফিজকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক হাফিজ কুষ্টিয়া সদর উপজেলার আইলচরা গ্রামের ইউনুচ আলীর ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভেড়ামারায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

আপডেট সময় ১০:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮