ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরীর বাড়িতে ঢুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোরীকে বাড়িতে ঢুকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার চিৎকারে স্থানীয়রা এক যুবককে আটক করে । খবর পেয়ে অভিযুক্তের সহযোগীরা নির্যাতিতার বাড়ি থেকে অভিযুক্ত যুবককে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা নির্যাতিতার পরিবারের লোকজনদের মারধর করেন। পরে পুলিশ ধর্ষণের অভিযোগে ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

অভিযুক্ত মো. তোতা উপজেলার মছাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুর রব সরকারের ছেলে। অভিযুক্তের সহযোগীরা হলেন ওই ইউনিয়নের মো. বাদশা, মো. দিদার, মো. রায়হান ও মো. জাহাঙ্গীর।

রোববার সকালে নির্যাতিতা কিশোরী বাদী হয়ে অভিযুক্ত তোতাকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছে। ওই দিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে শনিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্যাতিতা কিশোরীকে তার বাড়িতে ধর্ষণ করা হয়।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্যাতিতার বাড়িতে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত তোতাকে নির্যাতিতার বাড়িতে আটক করে। এ খবর শুনে অভিযুক্ত তোতার লোকজন দুই মোটসাইকেলে ওই কিশোরীর বাড়িতে যায়। তোতার লোকজন প্রথমে নির্যাতিত কিশোরী ও তার পরিবারের লোকজনকে পিটিয়ে আহত করে তোতাকে ওই বাড়ি থেকে কমান্ডো স্টাইলে ছিনিয়ে নিয়ে যায়।

রাতেই চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ সংবাদ পেয়ে মুছাপুর তার বাড়ি থেকে অভিযুক্ত তোতাকে আটক করে।

মামলার তদন্তকারী অফিসার এসআই উক্যসিং মার্মা জানান, রোববার দুপুরে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়। পুলিশ অভিযুক্ত তোতাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরীর বাড়িতে ঢুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮