ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

দু’একটা ধর্ষণ হতেই পারে: বিজেপি মন্ত্রী

কাশ্মীরে ধর্ষণের পর হত্যার শিকার শিশু আসিফা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মোদী সরকারের। কাশ্মীরে শিশু কন্যা আসিফা ধর্ষণকাণ্ড সামনে আসার পরেই গ্রেফতার হওয়া অভিযুক্তদের সমর্থনে রাস্তায় মিছিল করেছিলেন জম্মু-কাশ্মীরের দুই বিজেপি নেতা। ফলে প্রচণ্ড অস্বস্তিতে পড়ে কেন্দ্রীয় সরকার।

সমালোচনার মুখে পড়ে বিতর্ক চাপা দিতে তড়িঘড়ি করে ওই দুই বিজেপি নেতাকে কাশ্মীরের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

কিন্তু তার পরেও বিরোধীরা ওই প্রসঙ্গ টেনে একাধিকবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোদী সরকারকে। এমন পরিস্থিতে শনিবার শিশুদের যৌন নিগ্রহ রুখতে মৃত্যুদণ্ডের বিধান করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ওই আইন পাশ করার ২৪ ঘণ্টা না যেতেই আবার বেফাঁস মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার।

তিনি বলেছেন, এমন (ধর্ষণ) ঘটনা যথেষ্ট দুর্ভাগ্যজনক। কিন্তু সবসময় এই ঘটনা আটকানো যায় না। সরকার সক্রিয় রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নিয়েছে। এত বড় দেশে দুই একটা ঘটনা হয়ে যেতেই পারে, ঘটনাগুলিকে এত বড় করে দেখানো উচিত নয়।

মন্ত্রীর বক্তব্যের পর দেশজুড়ে আবারো সমালোচনা শুরু হয়েছে। এবার বিজেপির ওই মন্ত্রী টুইট করে দাবি করেন, মিডিয়া তার কথার অপব্যাখ্যা করছে। এ ব্যাপারে মিডিয়াকে আরও দায়িত্ববান হতে হবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দু’একটা ধর্ষণ হতেই পারে: বিজেপি মন্ত্রী

আপডেট সময় ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮