ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ১৬ বছর পর নিহতের পরিচয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ১৬ বছর পর নিহত একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।সোমবার নিউইয়র্ক শহরের প্রধান মেডিকেল এক্সামিনার এ ঘোষণা দেন। খবর বিবিসির। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই সন্ত্রাসী হামলায় মোট ২ হাজর ৭৫৩ জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৬৪১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে এ পর্যন্ত সর্বশেষ শনাক্তকৃতের পরিচয় উদঘাটন করা হয়েছে। শনাক্তকৃত ১ হাজার ৬৪১তম এই ব্যক্তি একজন পুরুষ। তবে পরিবারের অনুরোধের কারণে তার পরিচয় প্রকাশের বিষয়টি স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। এর দুই বছর আগে ২০১৫ সালের মার্চে নিহতদের মধ্যে ১ হাজার ৬৪০তম জনের পরিচয় শনাক্তের কথা ঘোষণা করা হয়েছিল। ওই সন্ত্রাসী হামলার ১৬ বছর পর এখনও ১,১১২ জন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার দিন ছিনতাই করা মোট চারটি যাত্রীবাহী উড়োজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি স্থাপনায় হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। দুটি উড়োজাহাজ নিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি ভবনে আঘাত হানা হয়, এতে শতাধিক তলাবিশিষ্ট ওই ভবন দুটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ১৬ বছর পর নিহতের পরিচয়

আপডেট সময় ০৫:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭