ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মা-বাবার পরামর্শে তাকে শিকলে বেঁধে রাখা হতো

মিকল বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া শিশু মাদ্রাসা শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদ্রাসার পড়ায় মন বসে না। মাঝে মাঝেই ছুটে বাড়িতে চলে আসে মেয়েটি। তাই শিক্ষকরা পায়ে শিকল পরিয়ে মেয়েটিকে বেঁধে রাখে। এ অবস্থাতেই মেয়েটির পড়াশোনা, খাওয়াদাওয়া, ঘুমানো ও প্রাকৃতিক কাজ চলছিল। আর এমন বন্দি দশা থেকে মুক্তি পেতে শনিবার গভীর রাতেমেয়েটি পালিয়ে যায়। যখন সবাই গভীর ঘুমে মগ্ন।

ভোরের দিকে চাঁচকৈড় বাজার এলাকায় একটি মেয়েকে শিকলসহ দেখে স্থানীয়দের নজরে আসে। মেয়েটিকে তারা আটকে রেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে শিকলসহ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় পাঁচশিশা মহিলা কওমি মাদ্রাসার পরিচালককে পুলিশ আটক করে।

আটক মাদ্রাসা পরিচালক জহুরুল ইসলাম জানান, মেয়েটি বারবার পালিয়ে যাওয়ায় তার মা-বাবার পরামর্শে তাকে বেঁধে রাখা হতো।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, মাদ্রাসায় মেয়েটিকে বেঁধে রাখা হতো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা পরিচালককে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মা-বাবার পরামর্শে তাকে শিকলে বেঁধে রাখা হতো

আপডেট সময় ০৬:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮