ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোটা আন্দোলনে এখনও বের করা হয়নি ঢাবি ছাত্রের বুকের গুলি

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিকুর রহমানের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। তবে তার বুকে বিদ্ধ হওয়া গুলি এখনও বের করা হয়নি।

চিকিৎসকরা বলছেন, আপাতত তারা বুকের গুলি বের করা নিয়ে ভাবছেন না। কারণ বুকের ভেতরে থাকা গুলিটিতে আশিকুরের কোনো ক্ষতি হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান। কোটা সংস্কার আন্দোলনে ৮ এপ্রিল রাত ২টায় গুলিবিদ্ধ হন তিনি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে থাকা শিখ সম্প্রদায়ের উপাসনালয় গুরুদুয়ারা নানক শাহীর ঠিক সামনে আশিকুরের বুকে গুলি লাগে। তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিতে আশিকুরের যকৃৎ ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়।

আশিকুরের এক সহপাঠী দৈনিক আকাশকে জানান, পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের ধাওয়া করছিল সেখানে। এ সময় তার বুকে এসে একটি গুলি লাগে।

তাৎক্ষণিক আশিকুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে আইসিইউতে নেয়া হয়।

সাত দিন আইসিইউতে থাকার পর অবস্থার উন্নতি হলে গত সোমবার আশিকুর রহমানকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। আশিকুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয়তলার কেবিন ব্লকে ১১/এ কেবিনে রয়েছেন।

একই কেবিনে রয়েছেন আরেক ছাত্র শাহরিয়ার হাসান শাকিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার পীঠে রয়েছে বেশ কয়েকটি স্প্লিন্টারের ক্ষত। ক্ষতস্থান এখনও শুকায়নি। এ কারণে তাকে ভর্তি রাখা হয়েছে হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কামুক্ত। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ফারুক হোসেন দৈনিক আকাশকে জানান, আশিকুর রহমানের অবস্থা আগের চেয়ে ভালো। তার বুকের ভেতরে একটি গুলি রয়েছে। এ গুলিটি বের করার প্রয়োজন নেই। গুলিটি ভেতরে থাকলে তার কোনো সমস্যা হবে না। বরং অপারেশনের মাধ্যমে বের করতে গেলে ক্ষতি হতে পারে। এজন্য আমরা আপাতত এ গুলিটি বের করা নিয়ে ভাবছি না।

তিনি বলেন, আশিকুরের অবস্থার আরেকটু উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।

একই কেবিনে থাকা শাহরিয়ার হাসান শাকিলের ব্যাপারে তিনি বলেন, তার শরীরের স্প্লিন্টারের ক্ষত এখনও শুকায়নি। তাই তাকেও ভর্তি রাখা হয়েছে। তবে তার অবস্থাও শঙ্কামুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোটা আন্দোলনে এখনও বের করা হয়নি ঢাবি ছাত্রের বুকের গুলি

আপডেট সময় ১১:০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮