ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক গুলিতে শেষ এশিয়ান গেমসে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর স্বপ্ন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজার বাসিন্দা ২১ বছরের সাইকেল আরোহী আলা আল-দালি। তার স্বপ্ন ছিল এশিয়ান গেমসে মাতৃভূমি ফিলিস্তিনের পতাকা ওড়াবেন। কিন্তু ইসরাইলি সেনাদের ছোড়া একটি বুলেট তার স্বপ্ন চুরমার করে দিয়েছে। গুলিবিদ্ধ হওয়ায় তার একটি পা কেটে ফেলতে হয়েছে।

গত ৩০ মার্চ গাজা সীমান্তে ইসরাইলিবিরোধী প্রতিবাদ করতে গিয়েছিলেন আল-দালি ইসরাইলি। ইসরাইলের দখলদারি থেকে নিজেদের ঘরবাড়ি ফিরে পাওয়ার দাবিতে দুই সপ্তাহের জন্য ‘গ্রেট মার্চ ফর রিটান’ বা ঘরে ফেরার মহান কর্মসূচি ঘোষণা করেছিল ফিলিস্তিনি স্বাধীনতামী সংস্থাগুলো।

৩০ মার্চ ছিল ওই কর্মসূচির প্রথম দিন। এদিন প্রতিবাদ করতে গিয়ে ৩১ ফিলিস্তিনি মারা যান। এ ছাড়া নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের ছোড়া গুলিতে অঙ্গহানি হয় আল-দালিসহ ১৭ জনের।

ঘটনার দিনের বিবরণ দিয়ে আল-দালি বলেন, সীমান্তের প্রতিবাদ এলাকা অবধি সাইকেল চালিয়েছিলেন সেদিন৷ একটা শান্তিপূর্ণ মিছিলেই হেঁটেছিলেন তিনি৷ সঙ্গে ছিলেন আরও তিন বন্ধু৷ এর পর তার পায়ে ইসরাইলি সেনাদের ছোড়া গুলি লাগে।

আহত হওয়ার পর গাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হয় আল-দালিকে। তিনি বলেন, আরও ভালো চিকিৎসার জন্য ইসরাইলের হাসপাতালে যাওয়ার কথা বলেছিল পরিবারের লোক৷ কিন্তু গাজা থেকে বের হয়ে তাকে চিকিৎসাও নিতে দেননি ইসরাইলি সেনারা।

আল-দালি জানান, এশিয়ান গেমসে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করার জন্য তিনি নিজেকে অনেকখানি তৈরি করেছিলেন৷ রোজ ৬ ঘণ্টার বেশি তিনি কসরৎ করতেন৷

কিন্তু ইসরাইলের গুলিতে তার স্বপ্ন ভেঙে গেছে৷ হাসপাতালের শয্যায় শুয়ে আল-দালি বলেন, নিয়তি তিনি মেনে নিয়েছেন৷ তবে মাতৃভূমিকে বিশ্বের বুকে তুলে ধরার স্বপ্নটি তিনি এখনও বুকে পুষে রেখেছেন।

হাঁটু পর্যন্ত পা কেটে ফেলার পর ক্রাচে ভর দিয়ে কষ্ট করে হাঁটেন আল-দালি। এর পরও আত্মপ্রত্যয়ী এ ফিলিস্তিনি। বললেন, ভবিষ্যতে প্রতিবন্ধী হিসেবেই ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক গুলিতে শেষ এশিয়ান গেমসে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর স্বপ্ন

আপডেট সময় ১২:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮