ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে রাশেদ মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের শেরপুর–বকশিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাশেদ মিয়া (৫০) নেত্রকোনা সদর উপজেলার আদাউড়া কুমরি বাজার এলাকার রুস্তম আলীর ছেলে।

শেরপুর সদর থানার এসআই আনোয়ারুল ইসলাম জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে একই দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলিকে সাইট দিতে গিয়ে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আহত অটোরিকশার যাত্রী রাশেদ মিয়া মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নিহতের লাশসহ দুর্ঘটনাকবলিত ট্রলি ও অটোরিকশাটি শেরপুর সদর থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৪:২৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮