ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখনও বাড়িতে ঘুমাতে পারি না: দুলু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমার বিরুদ্ধে ১০৬টি মামলা। আমি প্রায় সাত বছর জেলে কাটিয়েছি। এখন আমি বাড়িতে ঘুমাতে পারি না। আমার পরিবারসহ নাটোরের জনগণ আমাকে নিয়ে সব সময় আতংকে থাকেন, কখন আমাকে গ্রেফতার করে, কখন গুম করে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক কর্মিসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষের এখন ভোটের অধিকার নেই। তারা ভোটকেন্দ্রে যেতে পারে না। আগে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন, তারপর মানুষের কাছে ভোট চান।

তিনি বলেন, গণতন্ত্রের নামে দেশে এখন আওয়ামী লীগের অপশাসন চলছে। ১০ টাকা কেজির চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসে জনগণকে ৬০ টাকা কেজিতে চাল খাওয়াচ্ছে তারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিয়া, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, বিএনপি নেতা বেলাল বাকী ইদ্রীশি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। খালেদা জিয়াকে ছাড়া দেশের কোনো নির্বাচন হবে না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এখনও বাড়িতে ঘুমাতে পারি না: দুলু

আপডেট সময় ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮