ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শোবার ঘরে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার ধুনটে নিজের শোবার ঘর থেকে দুই সন্তানের জননী গৃহবধূ মহিমা খাতুনের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে শনিবার লাশটি উদ্ধার করা হয়। নিহত মহিমার স্বামী নজরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নজরুল ইসলাম প্রায় ১০ বছর আগে মহিমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ জের ধরে বিভিন্ন সময় মহিমাকে নির্যাতন করেন নজরুল। এর মাঝে তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।

শুক্রবার বিকালে নজরুল স্ত্রী মহিমাকে মারধর করেন। পরে কেনাকাটার জন্য স্থানীয় বাজারে যান নজরুল। রাত ৯টার দিকে শোবার ঘরে মহিমার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ সময় তার দুই সন্তান বাড়িতে ছিল না। নজরুল ইসলামও পালিয়ে যান।

শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই গৃহবধূ আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শোবার ঘরে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ১১:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮