ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষা ক্ষেত্রে কোনক্রমেই দুর্নীতি সহ্য করা হবে না: দুদক চেয়ারম্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘শিক্ষাব্যবস্থায় কোনক্রমেই দুর্নীতি সহ্য করা হবে না।

আজ বুধবার যশোর সার্কিট হাউস মিলনায়তনে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শিক্ষকের চেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, ঘুষ নিয়ে শিক্ষকের বদলি কেন হবে। শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা ছাত্র-ছাত্রীদের কোচিং সেন্টারে পাঠানোর জন্য প্রস্তুত করবেন না। শ্রেণি কক্ষের শিক্ষা শ্রেণিকক্ষেই ফিরিয়ে আনতে হবে। কোচিং বাণিজ্য কিংবা অন্য কোনো নামে শিক্ষাকে পণ্য হিসেবে বিক্রির পথ চিরতরে বন্ধ করতে হবে।

তিনি বলেন, কোচিং সেন্টার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে জানানো হয়েছে। প্রয়োজনে আইন করে কোচিং বাণিজ্য চিরতরে বন্ধ করতে হবে।

ইকবাল মাহমুদ বলেন, ‘দেশে দুর্নীতি নেই এ কথা বলা যাবে না। আমার প্রতিষ্ঠানেও দুর্নীতি থাকতে পারে। দুনীতি কমানোর চেষ্টা করছি। এটা একটা যুদ্ধ। একদিনেই এ যুদ্ধ শেষ হয়ে যাবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

শিক্ষা ক্ষেত্রে কোনক্রমেই দুর্নীতি সহ্য করা হবে না: দুদক চেয়ারম্যান

আপডেট সময় ১০:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮