ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

অ্যান্টি-টেরোরিজম ইউনিট থেকে মনিরুলকে ফের ডিএমপিতে

অাকাশ জাতীয় ডেস্ক:

জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘পুলিশ অ্যান্টি-টেরোরিজম ইউনিটে’ (পিএটিইউ) দায়িত্ব দেওয়ার চার মাস পর উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মনিরুল ইসলামকে ফের ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) ফেরত পাঠানো হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মনিরুল ইসলামসহ ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে এ বদলি করা হয়।

মনিরুল ছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি একেএম শহিদুর রহমানকে টিঅ্যান্ডআইএম’র ডিআইজি পদে, টিঅ্যান্ডআইএম’র ডিআইজি মো. হারুন অর রশিদকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি পদে, র‌্যাবের পরিচালক (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) খন্দকার লুৎফুল কবিরকে অ্যান্টি-টেরোরিজম ইউনিটের ডিআইজি পদে, এসপিবিএন’র ডিআইজি বিশ্বাস আফজাল হোসেনকে এসবি’র ডিআইজি এবং এসবি’র ডিআইজি মো. মোশাররফ হোসেন ভূঁঞাকে সিআইডি’র ডিআইজি পদে বদলি করা হয়েছে।

গত নভেম্বরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে অ্যান্টি-টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছিলো মনিরুলকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

অ্যান্টি-টেরোরিজম ইউনিট থেকে মনিরুলকে ফের ডিএমপিতে

আপডেট সময় ১০:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮