ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

স্বতন্ত্র বাহিনী গঠনে গাজীপুর মহানগরী পুলিশ বিল পাস

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর মহানগর এলাকার জন্য স্বতন্ত্র একটি পুলিশ বাহিনী গঠনের বিধান করে গাজীপুর মহানগরী পুলিশ বিল-২০১৮ পাস করেছে জাতীয় সংসদ।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলে গাজীপুর মহানগরী এলাকায় ফৌজদারি বিচারকার্য পরিচালনায় মেট্রোপলিটন আদালত স্থাপন না হওয়া পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক দায়িত্বে থাকবে।

বিলে বাহিনী গঠন, বাহিনীর তত্ত্বাবধান, পুলিশ কমিশনার নিয়োগ, অধস্তন পুলিশ কর্মকর্তা নিয়োগ, বদলি, সহায়ক কর্মকর্তা নিয়োগ, বাহিনীর প্রশাসন, অধস্তন পুলিশ কর্মকর্তাদের শাস্তি, পুলিশ কর্মকর্তার ক্ষমতা ও কর্তব্য, জনগণ ও গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রতি পুলিশ কর্মকর্তার কর্তব্য, রাস্তায় পুলিশ কর্মকর্তার কর্তব্য, পুলিশ কর্মকর্তার আইন-সঙ্গত নির্দেশ মানা, নির্দেশ কার্যকর করায় পুলিশ কর্মকর্তার ক্ষমতা, তথ্য সরবরাহের ক্ষমতা, সন্দেহভাজন ব্যক্তিকে রাস্তায় তল্লাশির ক্ষমতা, বেওয়ারিশ সম্পত্তির দায়িত্ব গ্রহণ ও বিলিবণ্টন, অসুস্থ ও অক্ষম জীবজন্তু নিধন, পরিমাপযন্ত্র ও দাঁড়িপাল্লা তল্লাশি, পরীক্ষা ও আটকসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে।

এছাড়া বিলে পুলিশ কমিশনারের ক্ষমতা, জনসাধারণকে নির্দেশ প্রদানের ক্ষমতা, বিশৃঙ্খলা রোধ, জনস্বার্থে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধকরণ, গান-বাজনা ইত্যাদি নিয়ন্ত্রণ, দাঙ্গা ইত্যাদি বন্ধ করা, চিত্তবিনোদনের স্থান ও জনসভায় গোলযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ, কতিপয় অপরাধের জন্য দণ্ড ভোগকারী ব্যক্তির অপসারণ, অপরাধ, দণ্ড ও কার্যপদ্ধতি, বিনা পরোয়ানায় গ্রেফতারসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

স্বতন্ত্র বাহিনী গঠনে গাজীপুর মহানগরী পুলিশ বিল পাস

আপডেট সময় ১০:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮