ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

চোর অপবাদে মারধরের অপমানে পঞ্চম শ্রেণি ছাত্রের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে চোর অপবাদ দিয়ে মারধর করায় পঞ্চম শ্রেণির ছাত্র কীটনাশক পানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার নগর গ্রামে নিজ বাড়িতে বিষপান করে।

সাজিল হোসেন (১৪) নগর গ্রামের কুটু মণ্ডলের ছেলে ও নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

বড়াইগ্রাম থানার এসআই মামুন জানান, সোমবার দুপুরে সাজিল হোসেন প্রতিবেশী নজরুল ইসলামের বাড়িতে গেলে তাকে চোর অপবাদ দিয়ে আটকে রেখে বেধড়ক মারপিট করে। পরে স্বজনরা গিয়ে তাকে নিয়ে আসে। কিন্তু সাজিল হোসেন এ অপবাদ সইতে না পেরে সন্ধ্যায় বিষাক্ত কীটনাশক পান করে।

পরে তার গোঙানির শব্দে বুঝতে পেরে স্বজনরা হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে সে মারা যায়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

চোর অপবাদে মারধরের অপমানে পঞ্চম শ্রেণি ছাত্রের আত্মহত্যা

আপডেট সময় ১১:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮