ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ত্রাসীদের মদত দেয়ায় সন্ত্রাসেই ধ্বংস হবে পশ্চিমরা: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের সমর্থন করার জন্য ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, সন্ত্রাসের মদদ দেয়া সন্ত্রাসেই পশ্চিমারা ধ্বংস হবে।

শনিবার জার্মানিতে গাড়ির হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ফ্রান্সেও একই ঘটনা ঘটবে। দক্ষিণাঞ্চলীয় দীনজিলি প্রদেশ সফরে সমর্থকদের উদ্দেশ্য দেয়া বক্তব্যে এরদোগান এসব কথা বলেন।

ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশে এরদোগান বলেন, ‘আপনি জার্মানিতে কী ঘটছে তা নিশ্চয় দেখতে পাচ্ছেন। একই ঘটনা ফ্রান্সেও ঘটবে। পশ্চিমারা সন্ত্রাস থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হবে না। সন্ত্রাসীদের লালন-পালন করার কারণে পশ্চিমরা সন্ত্রাসেই নিঃশেষ হবে।’

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়ার পর এ পর্যন্ত অন্তত দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। হামলাকারীর মানসিক সমস্যা ছিল এবং এটি ইসলামী আক্রমণের কোনো ইঙ্গিত নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে আঙ্কারা এবং প্যারিসের মধ্যেকার সম্পর্কে ফাটল ধরেছে। সিরিয়ার উত্তরে আফরিনে কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানে ফরাসি বিরোধিতা এরদোগান সরকারকে ক্ষুব্ধ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্ত্রাসীদের মদত দেয়ায় সন্ত্রাসেই ধ্বংস হবে পশ্চিমরা: এরদোগান

আপডেট সময় ০৮:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮