ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগস্ট মাসকে গুম করেছে আ. লীগ : রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বছরের ১২ মাস থেকে আওয়ামী লীগ আগস্ট মাসকে গুম করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক মুন্সী জামাল উদ্দীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন রিজভী।

বিএনপির নেতা আরো বলেন, ‘আগস্ট মাসে অন্য কেউ অনুষ্ঠান করতে পারবে না। শুধু আওয়ামী লীগই তাদের শোকের মাস হিসেবে পালন করবে। আগস্ট মাসকে তাঁরা গুম করে নিয়েছেন, যেভাবে গুম করা হয়েছে ইলিয়াস আলীকে, সুমন, হুমায়ুন পারভেজসহ অনেক নেতাকর্মীকে।’

রিজভী বলেন, ‘আগস্ট মাস থেকে আমাদেরও দুই মাসব্যাপী অনুষ্ঠানসূচি রয়েছে। দেশের অন্যান্য দল কি তাদের শোকের অনুষ্ঠান ও রাজনৈতিক প্রোগ্রাম করতে পারবে না? আমাদের জাতীয় নেতৃবৃন্দ জেলায় জেলায় গিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করছে, সেখানে সরকারের তুফানদের মতো গুণ্ডারা ভাঙচুর চালাচ্ছে। আর পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আমাদের নেতাকর্মীদের। আগস্ট মাসে কি আমরা কোনো অনুষ্ঠান করতে পারব না? এটাই হচ্ছে গুমের মনোবৃত্তি, বাকশালী মনোবৃত্তি, অপহরণের রাজনীতি।’

অনুষ্ঠানে রিজভী আরো বলেন, মুন্সী জামাল উদ্দিন স্বেচ্ছাসেবক দলের জন্য একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যু রহস্যজনক। সরকারের অব্যবস্থার জন্য সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যু খুবই দুঃখজনক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবীব উন-নবী খান সোহেল, শফিউল বারী বাবু, আবদুল আজিজ ভূঁইয়া জুয়েল, মীর সরাফত আলী সপু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগস্ট মাসকে গুম করেছে আ. লীগ : রিজভী

আপডেট সময় ০৭:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭