ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০

অাকাশ জাতীয় ডেস্ক:

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর শহরে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি পক্ষ। এতে পাঁচ পুলিশসহ ৫০ জনের মতো আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন গুলিবিদ্ধ।

শুক্রবার রাত ১১টার দিকে জেলা শহরের ডিসি ব্রিজ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে। গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীব সরদারের সঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান খালু খানের ছেলে মাথিনুর রহমান রুপসের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এদের মধ্যে সজীব সরদার মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সমর্থক।

শুক্রবার রাত ১১টার দিকে যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী এই সংঘর্ষে কলেজ ছাত্রী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। তাদের মধ্যে ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন আবির, সাইফুল, রাজু, মাসুম বিল্লাহ, ফারজাহান আক্তার, মিথি বাইন, মনি আক্তার, রিয়া আক্তার, সজিব ফকির, কানন শরীফ, হাসান ফকির, সাদরী শরীফ, হাসান মাতুব্বর, আন্তরা আক্তার, রবিন মৃধা, ফরিদ, রুহুল আমিন, মিরাজ এবং আল-আমিন।

আহত পাঁচ পুলিশ সদস্যর মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন মাদারীপুর সদর থানার এসআই শ্যামল বিশ্বাস, হাসানুজ্জামান, এএসআই আসগর। আহতদের মাদারীপুর সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিক ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরানুর রহমান সনেট বলেন, আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন।

মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বিশ্বাস বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০

আপডেট সময় ১০:০০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮