ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নশীল যোগ্যতায় শুভেচ্ছা: জাতিসংঘ মহাসচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। বৃহস্পতিবার বাংলাদেশে পরিচালিত জাতিসংঘের উন্নয়ন কার্যক্রমের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

ভিডিওতে জাতিসংঘের এ মহাসচিব বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আমি খুবই আনন্দিত। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, বাংলাদেশ কোটি জনগণের দারিদ্র ও ক্ষুধা মুক্তির অঙ্গীকারসহ অন্তর্ভুক্তিমুলক ও ক্রমবর্ধনশীল অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করছে।

অ্যান্টনিও গুটেরাস বলেন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সুযোগ প্রসারের ক্ষেত্রে সাফল্যের জন্যেও আমি বাংলাদেশকে সাধুবাদ জানাই।

তিনি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ বাংলাদেশের জন্য একটি মাইলফলক। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের জন্য দুরদর্শিতা, দৃঢ় জাতীয় নেতৃত্ব এবং বিচক্ষণ নীতি ও কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের সহায়তা বজায় রাখার ঘোষণা দিয়ে গুটেরাস বলেন, বাংলাদেশের উত্তরণের এই যাত্রায় জাতিসংঘের সহায়তা বজায় থাকবে। ভিডিওবার্তার শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের উন্নয়নশীল যোগ্যতায় শুভেচ্ছা: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০২:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮