ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আন্তর্জাতিক ক্রীড়া দিবস শুক্রবার

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামীকাল শুক্রবার ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নে বাংলাদেশ’। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও ক্রীড়া আয়োজন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে একটি র‌্যালি বের করা হবে। এই র‌্যালিটি জিপিও, শিক্ষাভবন, জাতীয় প্রেসক্লাব হয়ে এনএসসি টাওয়ারে এসে শেষ হবে। বিভিন্ন শ্লোগান, ব্যানার ও ফেষ্ঠুনসহ দেশের বরেণ্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদী জনগণ এ র‌্যালিতে অংশগ্রহণ করবে।

র‌্যালি শেষে জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ‘শান্তি ও উন্নয়নে ক্রীড়া’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বরেণ্য ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকবৃন্দ এ আলোচনায় অংশগ্রহণ করবেন।

এছাড়া বিভিন্ন ক্রীড়া ফেডারেশন নিজ নিজ কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রীতিম্যাচের আয়োজন করবে।-বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ক্রীড়া দিবস শুক্রবার

আপডেট সময় ০১:৪০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮