ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্লু হোয়েল ফাঁদ এবার মিশরে; এমপির পুত্রের আত্মহনন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মরণঘাতি গেম ব্লু হোয়েলের ফাঁদে পড়েছে এবার মিশর। ব্লু হোয়েলের ফাঁদে পড়ে দেশটির একজন সাবেক এমপির ছেলে আত্মহত্যা করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম অারব নিউজ সূত্রে জানা গেছে, মিশরের সাবেক পার্লামেন্ট সদস্য হামদি আল ফাখরানির ছেলে খালিদ সোমবার রাতে ব্লু হোয়েলের ফাঁদে পড়ে আত্মহত্যা করে। যে কক্ষে তার মৃতদেহ পাওয়া গেছে, সেখানে বিভিন্ন কাগজে হিজিবিজি হাতের লেখা ছিল।এ ছাড়া যেসব আলামত রেখে গেছে, তাতে প্রমাণিত হয়েছে, সে ব্লু হোয়েল খেলেই আত্মহনন করেছে।

নিহতের বোন ইয়াসমিন আল ফাখরানি ফেসবুক পোস্টে বলেন, তার ভাই ব্লু হোয়েল গেম খেলে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে এই ভয়ঙ্কর গেম খেলার বিভিন্ন আলামত রেখে গেছে। তার ভাই ধর্মচর্চা করত। কাজেই সহজেই তার আত্মহত্যার করার কথা নয়। সে এমন কোনো সমস্যার মধ্য দিয়ে যায়নি, যাতে তাকে মৃত্যুর পথ বেছে নিতে হবে।

ইয়াসমিন বলেন, পরিস্থিতি দাঁড়িয়েছে এমন- শিশুরা অল্পতেই ইন্টারনেটভিত্তিক এই ভয়ঙ্কর খেলায় ডুবে যেতে পারে। কারো স্বজন যাতে এমন ঘটনার শিকার না হন, সে জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ব্লু হোয়েল গেমে ৫০ দিনে ৫০টি ধাপ পার হতে হয়। নিজেকে হত্যা করার মধ্য দিয়ে এই খেলার শুরু। শেষ ধাপে এসে উঁচু ভবন থেকে লাফিয়ে কিংবা কোনো নৃশংস উপায়ে আত্মহত্যা করতে হয়।

ইয়াসমিন জানান, তার ভাই যে হিজিবিজি হাতে লেখা রেখে গেছে, তাতে ৫০টি ধাপের কথা রয়েছে। গেমের সর্বশেষ নির্দেশনা হচ্ছে, সব কিছু গোপনীয় রাখতে হবে। আত্মহত্যার আগে সব কিছু মুছে ফেলতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্লু হোয়েল ফাঁদ এবার মিশরে; এমপির পুত্রের আত্মহনন

আপডেট সময় ১১:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮