ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

ভেজাল ও নিম্নমানের ওষুধের বিষয়ে কোনো আপোস নয়: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

ভেজাল ও নিম্নমানের ওষুধের বিষয়ে কোনো ধরনের আপোস করা হবে না বলে পুনরায় সতর্ক বার্তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মডেল ফার্মেসি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ সতর্ক বার্তা দেন তিনি।

নাসিম বলেন, ওষুধের সঠিক মানের সঙ্গে মানুষের জীবন মরণের প্রশ্ন জড়িত। যারা ভেজাল ও নিম্নমানের ওষুধ সরবরাহ ও বিক্রি করে ওই ওষুধ খেয়ে কোনো রোগীর মৃত্যুর দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। ভেজালমুক্ত ও মান সম্পন্ন ওষুধ উৎপাদনের ক্ষেত্রে সরকার সব সময় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠান ভালো মানের ওষুধ তৈরি করছে, তাদেরকে সরকার সব সময় পৃষ্ঠপোষকতা করবে। আর যারা মানহীন ও ভেজাল ওষুধ তৈরি করে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সদস্য এম এ হাসেম, উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোক্তাদির, ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

ভেজাল ও নিম্নমানের ওষুধের বিষয়ে কোনো আপোস নয়: নাসিম

আপডেট সময় ১১:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮