ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরাতে ছাত্রলীগের স্মারকলিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যার খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ। রোববার দুপুরে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই শোষণহীন সমাজের স্বপ্নের প্রতিচ্ছবি। ১৯৭৫’র কালরাতে স্বপ্নের সমাধি করে এই জাতিকে চিরতরে অভিভাবকশূন্য করে একদল নরপিশাচ, ক্ষমতালোভী, ঠাণ্ডামাথার খুনিচক্র। এরপরের দুই দশকে বাঙালির ইতিহাস শুধুই পিছিয়ে যাওয়ার, হতাশার আর বঞ্চনার। এছাড়া গুটিকয়েক কুলাঙ্গারের জন্য কোটি বাঙালিকে বিশ্বময় দুই দশক পিতৃ হন্তারকের কালিমা ললাটে নিয়ে ঘুরতে হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া আরও সাত আসামি এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছেন।

স্মারকলিপিতে পররাষ্ট্রমন্ত্রীর উদেশ্যে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফাঁসি হয়ে যাওয়ার ৭ বছর পরও অন্যদের দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতোই ছাত্রলীগ হতাশ ও চিন্তিত। তাই আমাদের বিশ্বাস জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের স্বঘোষিত খুনিদের দেশে এনে ফাঁসির মঞ্চে তুলে খুনের রাজনীতি বন্ধে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে আপনার মন্ত্রণালয়। এছাড়া মৃত্যুদণ্ড পাওয়া পলাতক ৭ আসামির মধ্যে অবসরপ্রাপ্ত লে. কর্নেল আজিজ পাশা জিম্বাবুয়েতে অবস্থান করার সময় মারা গেছেন।

এ সময় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এস জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরাতে ছাত্রলীগের স্মারকলিপি

আপডেট সময় ০৪:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭