ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জীবনের শেষ টেস্টে মরকেলের ইনজুরি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন মরনে মরকেল। বিদায়ের মুহূর্তে চোটে পড়লেন এই ডান-হাতি পেসার।

জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির ৪০ মিনিট আগে মাঠ ছাড়েন তিনি। এর আগে পচেফস্ট্র–মে চলতি গ্রীষ্মের প্রথম ম্যাচে ঠিক এ ধরনের চোটে পড়েছিলেন এই পেসার।

মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন ছয় সপ্তাহের জন্য। সব মিলিয়ে ঘরোয়া লিগে ফিরতে ফিরতে সেবার ১১ সপ্তাহ লেগে যায় মরকেলের।

চোট কাটিয়ে জাতীয় দলে ফেরার পর স্বপ্নের ফর্মে ছিলেন মরকেল। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে একাই নয় উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। এটাই তার ক্যারিয়ারসেরা বোলিং।

মরকেল নিজেও এটাকে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলেছিলেন। একই টেস্টে দক্ষিণ আফ্রিকার মাত্র পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জীবনের শেষ টেস্টে মরকেলের ইনজুরি

আপডেট সময় ০৪:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮