ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

ওয়ার্নারকে যে পরামর্শ দিলেন মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাস্তব সত্য হলো, আইপিএলের একাদশ আসরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে না অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে। দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ে সাহযোগীতার অপরাধে তাকে একবছরের নিষেধাজ্ঞায় ফেলে ক্রিকেট অস্ট্রেলিয়া। যার পরিপ্রেক্ষিতে আইপিএল যাত্রাও বন্ধ হয়ে যায় সানরাইজার্স অধিনায়কের।

দল থেকে নিষেধাজ্ঞার পর অজি সহ-অধিনায়ক ওয়ার্নার জানিয়ে দিলেন তিনি আর ক্রিকেটে ফিরছেন না। তার এমন বক্তব্যে কষ্ট পেয়েছে অস্ট্রেলিয়া তথা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তরা। দল থেকে বাদ, আইপিএলে নেইও অভিভাবক ওয়ার্নার। বিষয়টি মোটেও মেনে নিতে পারছেন না টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএলে দল পরিবর্তনের করে মুম্বাইয়ে পাড়ি জমালেও ক্যাপ্টেন ওয়ার্নারকে চরম মিস করেন কাটার মাস্টার।

শনিবার (৩১ মার্চ) টুইট করে জানিয়ে দিলেন মনের সেই আকুতি। দুর্দিনে থাকা ক্যাপ্টেন দিলেন সাহস জোগানো পরামর্শও। লিখেছেন, ‘‘ওয়ার্নার সব সময় আমাকে সার্পোট দেন। উৎসাহ দেন ভালো কিছু করতে। কিন্তু বর্তমানে সে নিজেই চরম বাস্তবতার মুখোমুখি। তারপরও বলি ‘প্লিজ ভেঙ্গে পড়ো না। শক্ত থাকো।’ আমি তোমার অভিভাবকত্ব চরম মিস করছি।’’

প্রসঙ্গত, ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্ব প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নেন ১৭ উইকেট, ইকোনমি রেট ৬.৯০। ২০১৬ আইপিএলে প্রথম বিদেশি হিসেবে ‘সেরা উদীয়মান’ ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ওয়ার্নারকে যে পরামর্শ দিলেন মোস্তাফিজ

আপডেট সময় ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮