ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্রামই তামিমের চিকিৎসা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে এখন ব্যস্ততা নেই বাংলাদেশের। ঘরোয়া ক্রিকেটে ঢাকা লিগের সুপার সিক্সের খেলা চললেও আগেই বাদ পড়েছে তামিম ইকবালে দল কলাবাগান ক্রীড়াচক্র।

নিদাহাস ট্রফিতে খেলার সময় তামিম বাঁ-হাঁটুর পুরনো ব্যাথাটা আবার টের পেয়েছেন। আর পাকিস্তান সুপার লিগের এলিমিনেটর পর্বে খেলতে গিয়ে ব্যথা আরও বেড়ে গেছে।

তামিমের ইনজুরি বড় কিছু নয় বলেই মনে করছেন, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে মাঠে ফিরতে ছয় সপ্তাহ সময় লেগে যাবে। নিদাহাস ট্রফির সময় আঘাত পাওয়ার পর বিশ্রাম না পাওয়ার কারণেই তার ব্যথা বেড়েছে। এখন বিশ্রামে থাকা ও কিছু থেরাপি নেয়াই তামিমের প্রধান চিকিৎসা।

তামিমের ইনজুরি নিয়ে কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি প্রধান চিকিৎসক বলেন, ‘আঘাত পাওয়ার পর বিশ্রাম পায়নি তামিম। খেলতে হয়েছে শ্রীলংকার বিপক্ষে। সেভাবে পরিচর্যা হয়নি।

দলের কথা ভেবে বিশ্রাম দেয়ার সুযোগ ছিল না। পরিচর্যা হয়নি বলে আস্তে আস্তে ব্যথাটা বেড়েছে।’ তিনি বলেন, ‘ছোট ছোট কয়েকটি আঘাত পেয়েছে। কিন্তু গুরুতর নয়।

এখন তামিমকে বিশ্রাম দেয়া হবে। যেন ক্ষতটার পরিচর্যা হয়। আমরা তাকে কোনো ইনজেকশন বা ওষুধ দেব না, শুধু ব্যথা কমানোর জন্য থেরাপি দেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্রামই তামিমের চিকিৎসা

আপডেট সময় ০৪:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮