ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছাত্রলীগের ক্রিকেট ম্যাচে মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত প্রীতি ম্যাচে আমন্ত্রিত হয়ে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

জগন্নাথ হল খেলার মাঠে টি-টোয়েন্টি ম্যাচে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে শেখ কামাল একাদশকে ২০ রানে হারিয়েছে সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বাধীন শেখ জামাল একাদশ।

টস জিতে ব্যাট করতে নেমে শেখ জামাল একাদশ ২০ ওভারে ২১৪ রানের বিরাট স্কোর গড়ে তোলে। জবাবে শেখ কামাল একাদশ ৩ উইকেটে ১৯৪ রান তুলতে সক্ষম হয়।

প্রথম ইনিংস শেষে মাঠে আসেন মাশরাফ। এসময় তাকে ঘিরে শুরু হয় শিক্ষার্থীদের উন্মাদনা। মাশরাফিকে এক নজর দেখতে ও তার সঙ্গে সেলফি তুলতে ভিড় জমে ওঠে।

প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয়।

শিক্ষার্থী ও খেলোয়াড়দের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘আমরা যখন কোনও ম্যাচ জিতি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ-মিছিল হয়৷ এই আনন্দ-উল্লাস আমরা টিভিতে দেখি। আমাদের ভালো লাগে৷ আজকের এই প্রীতি ম্যাচের কথা সোহাগ ভাই ও জাকির ভাই বেশ কিছুদিন ধরে বলছিলেন। অবশেষে এটা হলো। এখানে আসতে পেরে ভালো লাগছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের ক্রিকেট ম্যাচে মাশরাফি

আপডেট সময় ১১:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮