ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার হয়ে আর খেলা হবে না: ওয়ার্নার

আকাশ স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিং কলঙ্কে এক বছর নিষিদ্ধ হয়ে ক্যারিয়ারেরই ‘শেষ’ দেখছেন ডেভিড ওয়ার্নার। শনিবার সিডনিতে সংবাদ সম্মেলনে কান্নাবিজড়িত কণ্ঠে ক্ষমা চেয়েছেন তিনি। এ সময় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে আর কখনও খেলতে না পারার শঙ্কা প্রকাশ করেছেন এ মারকুটে ব্যাটসম্যান।

ওয়ার্নার বলেন, যে ভুল করেছি তা ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি আমার অংশের দায়িত্ব নিচ্ছি। এ জন্য ক্ষমা চাচ্ছি।

সংবাদ সম্মেলনের ব্যাপ্তি ছিল ৬ মিনিট। কথা বলতে গিয়ে বারবার আটকে গেছেন ৩১ বছর বয়সী ক্রিকেটার। দুই কপোল বেয়ে অঝোরে ঝরেছে অশ্রুধারা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, বুকে হাত দিয়ে বলছি- আমি দেশের জন্য ক্রিকেট খেলেছি। সবসময় স্বদেশের জন্য সম্মান বয়ে আনার চেষ্টা করেছি।

দলকে জেতাতেই বল বিকৃতির পরিকল্পনা করেন ওয়ার্নার। প্রকাশ্য দিবালোকেই তা স্বীকার করেছেন তিনি, দলের স্বার্থেই এটি করা হয়েছিল। তবে এতে যে হিতে বিপরীত ঘটবে তা জানা ছিল না। এ জন্য আমি অনুতপ্ত। যতদিন বাঁচব- এটি আমাকে কুরে কুরে খাবে।

নিজের ক্যারিয়ারেরও শেষ দেখে ফেলেছেন অজি হার্ডহিটার, আমি বুঝতে পারছি, অস্ট্রেলিয়ার হয়ে হয়তো আমার আর কখনও খেলা হবে না।

এ সময় অসংখ্য প্রশ্নবাণে জর্জরিত হন ওয়ার্নার। তবে সব প্রশ্নের উত্তর দেননি। এ জন্য পরে ক্ষমাও চেয়েছেন তিনি। এক টুইটবার্তায় এ বিস্ফোরক ব্যাটসম্যান জানিয়েছেন, অনেক প্রশ্নেরই জবাব দিতে পারিনি। সময়মতো সব প্রশ্নেরই উত্তর দেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ট্রেলিয়ার হয়ে আর খেলা হবে না: ওয়ার্নার

আপডেট সময় ০৫:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮