ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিম্বাবুয়ে অধিনায়ক বরখাস্ত, চাকরি হারাচ্ছেন কোচিং স্টাফরাও

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় দলের অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে বরখাস্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। কেবল অধিনায়ক নন কোচিং স্টাফকেও পদত্যাগ করতে বলা হয়েছে বলে ইএসপিএনক্রিকইফোতে প্রকাশিত এক রিপোর্টে আজ এ কথা বলা হয়েছে।

কোচিং স্টাফ পদত্যাগ না করলে বরখাস্ত করা হবে বলে নিশ্চিত হয়েছে ওয়েবসাইটটি। ব্রেন্ডন টেইলর ক্রেমারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলেও জিম্বাবুয়ের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।

জাতীয় দলের কোচিং স্টাফ ছাড়া অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টেফেন ম্যাঙ্গোগোকেও বরখাস্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

এই মুহূর্তে কেবলমাত্র হিথ স্ট্রিকেরই বিকল্প চাকরির ব্যবস্থা রয়েছে। এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) তিনি কোলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

বাছাই পর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে তিন রানে পরাজিত হয়ে আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। তবে এ বরখাস্তের সঙ্গে আর্থিক বিষয়ও জড়িত আছে। বেশ কিছু দিন যাবত আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট।-বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জিম্বাবুয়ে অধিনায়ক বরখাস্ত, চাকরি হারাচ্ছেন কোচিং স্টাফরাও

আপডেট সময় ১০:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮