ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

পাসপোর্ট কর্মকর্তার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার চার

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) সাজাহান কবিরের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে শাজাহানপুর থানায় মামলা হয়েছে। মামালার আসামি হিসেবে পুলিশ রাতেই চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারককৃতর চারজন হলেন, হাসান, জীবন, রাসেল ও মিলু। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বগুড়া পাসপোর্ট অফিসের অফিস সহকারী শাজেনুর আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪-৫জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই মামলার আসামি।

বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট অফিসে সাজাহান কবিকে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। রাত ৮টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অপারেশন শেষে ডাক্তাররা জানিয়েছেন, বর্তমানে তিনি আশংকামুক্ত। তবে ৭২ ঘণ্টা পর্যন্ত তাকে নিবির পর্যক্ষেণে রাখা হয়েছে। ওই সময়ের মধ্যে কোন ইনফেকশন না হলে তিনি অনেকটাই বিপদমুক্ত হবেন। ডাক্তাররা তাকে কমপক্ষে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন আহতের স্বজনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

পাসপোর্ট কর্মকর্তার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার চার

আপডেট সময় ১২:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮