ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবসর ভেঙে ফিরছেন আফ্রিদি?

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনবার অবসর নিয়েও নানা কারণে আবারও ক্রিকেটে ফিরেছিলেন শহীদ আফ্রিদি। সবশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বুমবুমখ্যাত এ তারকা।

চিরশত্রু ভারতে অনুষ্ঠিত ওই আসরে তার নেতৃত্বে পাকিস্তানের চরম ভরাডুবি ঘটলে তীব্র সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ তারকা।

আফ্রিদিকে বিদায়ী সংবর্ধনা দেয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সময় ও সুযোগ বুঝে তাকে বিদায়ী ম্যাচ খেলিয়ে ভালোভাবে গুডবাই জানাতে চায় বোর্ড, প্রস্তুতিও নিচ্ছে।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, আমাদের কাছে আফ্রিদি কোনো ইস্যু নয়। পাকিস্তান ক্রিকেটকে দীর্ঘসময় সেবা দেয়ার জন্য তাকে ধন্যবাদ। সময়সাপেক্ষে ওকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানানো হবে।

পাকিস্তান বোর্ডের এমন সিদ্ধান্তে রাজিও নাকি হয়েছিলেন আফ্রিদি! তবে এখন অবস্থান পাল্টেছেন তিনি। ফের ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে।

রোববার পেশোয়ারে গণমাধ্যমে তিনি বলেন, পাকিস্তানের হয়ে ২০ বছর ক্রিকেটে খেলেছি, পিসিবির জন্য নয়। আমি কেবল একটি ম্যাচ খেলার জন্য মুখিয়ে নেই। ভক্ত-সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তাই আমার জন্য বড় পুরস্কার।

ব্যাট হাতে যেমন বোলারদের কচুকাটা করতে পারেন আফ্রিদি, তেমনই হাত ঘুরিয়েও নাচিয়ে ছাড়তে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। বয়স ৩৮ হয়ে গেলেও খেলাটি এখনও দারুণ উপভোগ করছেন তিনি; আমি মনে করি না;আমার ক্যারিয়ার শেষ। এখন ক্রিকেট উপভোগ করছি। ক্রিকেটের সর্বোচ্চপর্যায়ে খেলতে চাই। নির্বাচকরা এ বিষয়ে অবহিত। এখন তারাই সিদ্ধান্ত নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অবসর ভেঙে ফিরছেন আফ্রিদি?

আপডেট সময় ০২:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮