ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্মিথ-ওয়ার্নারদের আইপিএল ভাগ্য অনিশ্চিত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বল বিকৃতির দায়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে এক টেস্টে নির্বাসিত করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে ও অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আজীবন নির্বাসিত করতে পারে বলেও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে এই দুই ক্রিকেটারের আইপিএলে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিসিসিআই, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি।কয়েকদিনের মধ্যেই স্মিথ ও ওয়ার্নারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল বলেন, ‘এখনও পর্যন্ত স্টিভ স্মিথের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই বা রাজস্থান রয়্যালস। এ বিষয়ে আইসিসি সরকারিভাবে কী ঘোষণা করে, সেটার অপেক্ষায় আছি আমরা। আইসিসি কী সাজা দেয়, সেটার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব। স্মিথ রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং অধিনায়ক। তাই ওদের অপেক্ষা করা ন্যায্য।’

স্মিথ ও ওয়ার্নারের বিষয়ে ভারতীয় বোর্ডের অন্য এক কর্তা বলেন, ‘স্মিথ ও ওয়ার্নার আইপিএলে মার্কি খেলোয়াড়। একটি ঘটনার জেরে তাঁদের সঙ্গে চুক্তি বাতিল করতে পারি না আমরা। আইসিসি যদি ওদের একটি টেস্টের জন্য নির্বাসিত করে বা তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়, তাহলে কীভাবে আমরা কড়া শাস্তি দিতে পারি? তাছাড়া রাজস্থান রয়্যালস এ বছর আইপিএল-এ ফিরছে। ওদের ব্র্যান্ড ও খেলোয়াড় হিসেবে স্মিথকে দরকার।’

ওয়ার্নারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা। স্মিথকে যদি অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় রাজস্থান রয়্যালস, তাহলে ওয়ার্নারকেও অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্মিথ-ওয়ার্নারদের আইপিএল ভাগ্য অনিশ্চিত

আপডেট সময় ০৮:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮