ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

বিপিএল খেলতে এসেছেন উইলিয়ামসন

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বিপিএল মাতাতে এসেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেইন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে খেলবেন এই কিউই তারকা।

এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন এই তারকা ক্রিকেটার। এর আগে গুঞ্জন ছিল রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএল খেলতে আসতে পারেন তিনি। সেসময় দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-২০তে খেলছিলেন তিনি। কেইন উইলিয়ামসনের সঙ্গে আগেই কথাবার্তা এগিয়ে রেখেছিলো রাজশাহী ওয়ারিয়র্স। এই টুর্নামেন্ট শেষ করে বিপিএলে এসেছেন কিউই তারকা।

গতকাল রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, বুধবার দলের সাথে যোগ দেবেন কেইন উইলিয়ামসন। সকালে ঢাকায় পা রেখেছেন কিউই তারকা উইলিয়ামসন। এবারই প্রথম বিপিএলে খেলতে এসেছেন নিউজিল্যান্ডের এই তারকা। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা উইলিয়ামসন নিশ্চিতভাবেই রাজশাহীকে আরো শক্তিশালী করবেন।

এবারের বিপিএলে একই দলে খেলছেন উইলিয়ামসনের স্বদেশি জিমি নিশাম। তিনি জানিয়েছিলেন, সুযোগ পেলে বাংলাদেশে আনতে কেইন উইলিয়ামসনকে। এই তারকাকে নিয়েই আজ বিপিএলে দারুণ ধারাবাহিক ক্রিকেট খেলা রাজশাহী মাঠে নামতে যাচ্ছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের বিপক্ষে লড়বে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের জয়ী দল ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে চট্টগ্রাম রয়্যালসকে।

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচে আগে ব্যাট করে ১৩৩ রানের সংগ্রহ পায় নাজমুল হোসেন শান্তর দল। তবে শেষ ওভারে গড়ানো ম্যাচে জয় পায় চট্টগ্রাম রয়্যালস।

Tag :
আপলোডকারীর তথ্য

বিপিএল খেলতে এসেছেন উইলিয়ামসন

আপডেট সময় ০১:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬