ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ পুণ্যার্থী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলার বন্দরের লাঙ্গলবন্দ হিন্দু সম্প্রদায়ের পূণ্যস্নান উৎসবে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় অরুন চন্দ্র দাস নামে এক বৃদ্ধ পূণ্যার্থী নিহত হয়েছেন।

রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শরিয়তপুর থেকে একটি রিজার্ভ মিনিবাস দিয়ে বেশকজন পুণ্যার্থীর সঙ্গে নিহত অরুণ লাঙ্গলবন্দ স্নান উৎসবে যাচ্ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার জানান, শরিয়তপুর থেকে একটি রিজার্ভ মিনিবাস যোগে অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে নিহত অরুণ চন্দ্র দাস লাঙ্গলবন্দ স্নান উৎসবে যাচ্ছিল। এসময় মহাসড়কে যানজট থাকায় নিহত ব্যক্তিসহ কয়েকজন যাত্রী রাস্তার পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামেন। পরে হঠাৎ করে যানবাহন চলাচল শুরু হলে দৌড়ে অন্যান্যরা বাসে উঠতে পারলেও তিনি (তাদের পরিবহন করা ঢাকা-মেট্রো-ব-১১-০৫৫২) বাসে উঠার সময় পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ পুণ্যার্থী নিহত

আপডেট সময় ০৯:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮