ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ক্যাম্পে নিয়ে সাংবাদিককে পেটালেন বিজিবির সিও

অাকাশ জাতীয় ডেস্ক:

বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক আজিজুল হককে নির্যাতন করা হয়েছে। শুক্রবার বিকালে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে পিটিয়েছেন বিজিবি ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফ। নির্যাতিত আজিজুল অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের বেনাপোলস্থ স্টাফ করেসপন্ডেন্ট।

আজিজুল হক জানিয়েছেন, বেনাপোল সীমান্তে অরক্ষিত বাংলাদেশ প্রবেশ শিরোনামে বাংলানিউজে বৃহস্পতিবার (৩ আগস্ট) খবর প্রকাশিত হয়। এতে চেকপোস্টে দুই দেশের নিরাপত্তার ধরন তুলে ধরেন তিনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও কাস্টমস কর্মকর্তারা ওপারের প্রবেশদ্বারে সার্বক্ষণিক দায়িত্ব পালন করলেও বাংলাদেশের প্রবেশদ্বারগুলো পাওয়া যায় সম্পূর্ণ অরক্ষিতভাবে। বিজিবি সদস্যদের সেখানে নিরপত্তার দায়িত্বে থাকার কথা থাকলেও তারা ঠিকমতো দায়িত্ব পালন করেন না। এ সব বিষয় ওই রিপোর্টে তুলে ধরা হয়।

রিপোর্ট প্রকাশ হলে ওইদিন (বৃহস্পতিবার) বিকেলেই ক্যাম্প কমান্ডার আব্দুল ওয়াহাব তাকে সিও দেখা করতে বলেছেন বলে ডেকে পাঠান। এ সময় আজিজ তার কাছে সব ধরনের তথ্য-প্রমাণ রয়েছে বললে পরে আবার দেখা করতে বলেন। সে অনুযায়ী শুক্রবার (৪ আগস্ট) আইসিপি বিজিবি ক্যাম্পে অন্য একজন সাংবাদিকসহ গেলে তাকে চলে যেতে বলে আজিজকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কিল-লাথি মারেন লে. কর্নেল আরিফ। পরে তুই-তোকারি করে চলে যেতে বললে চলে আসেন আজিজ। আজিজের শরীরে বুটের লাথির চিহ্ন, আঘাতের দাগ রয়েছে হাতেও।

এ বিষয়ে লে. কর্নেল আরিফ সাংবাদিকদের বলেন, আজিজুল হক যে রিপোর্ট করেছেন সেটা ঠিক নয়। ওনাকে ক্যাম্পে ডেকে বিষয়টি জিজ্ঞেস করা হয়েছিলো, কোনো রকম মারধর করা হয়নি। এ দিকে নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বেনাপোল ও যশোরের সাংবাদিকরা। বেনাপোলে কর্মরত সাংবাদিকরা এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় অনানুষ্ঠানিক সভায় বসেছেন। তারা কর্মসূচি দেওয়ার ব্যাপারে আলোচনা করছেন।

নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান ও হাবিবুর রহমান মিলন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যাম্পে নিয়ে সাংবাদিককে পেটালেন বিজিবির সিও

আপডেট সময় ১১:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭