ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০০ কোটির পথে ‘রেইড’

আকাশ বিনোদন ডেস্ক: 

সাম্প্রতিক মুক্তি পাওয়া অজয় দেবগনের অ্যাকশন সিনেমা ‘রেইড’ খুব শিগগিরই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করবে ধারণা করছেন ট্রেড অ্যানালিস্টরা। ২০১৮ সালে মুক্তির প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের তালিকায় এটির অবস্থান এখন দ্বিতীয়তে। প্রথম অবস্থানে আছে সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবত’।

প্রথম সপ্তাহে এই অ্যাকশন থ্রিলারটির মোট আয় ছিল ৬৭ কোটি রুপির কিছু বেশি। আগামী ছুটির দুই দিনে এটি ১০০ কোটি রুপি আয় করতে পারবে বলে মনে করেন ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি তাঁর ট্যুাইটার হ্যান্ডেলে এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে লেখেন, যেভাবে এগোচ্ছে রেইড তাতে ১০০ কোটি রুপি পেরোতে আর বেশি সময় লাগবে না। সেই সাথে তিনি গত ক`দিনে ছবিটির প্রতিদিনকার আয়ের তালিকাও প্রদান করেন।

‘রেইড’ ছবিটি আশি ও নব্বই দশকে ভারতের উত্তর প্রদেশে আয়কর রেইডের বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত। ছবিটিতে অজয়ের বিপরীতে আছেন বলিউডের মিষ্টি মেয়ে ইলিয়ানা ডি’ক্রুজ।

আশা করা হচ্ছে, ‘পদ্মাবত’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’র পর এটিই হতে যাচ্ছে এ বছরের তৃতীয় ১০০ কোটির রুপি আয়ের ক্লাবে অন্তর্ভুক্ত হওয়া ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০০ কোটির পথে ‘রেইড’

আপডেট সময় ১০:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮