ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

সাকিব-মোস্তাফিজকে দেখতে হাজার হাজার দর্শক

আকাশ স্পোর্টস ডেস্ক:

মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আজ কিশোরগঞ্জ যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির সঙ্গে যান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।ক্রিকেটপ্রেমীদের কাছে আজ অন্যতম আকর্ষণ ছিলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে সাকিব-মোস্তাফিজদের বহনকারী হেলিকপ্টার অবতরণ করার সাথে সাথে ভক্তরা উল্লাস প্রকাশ করেন। এই দুই ক্রিকেট তারকাকে দেখতে স্টেডিয়ামে উপস্থিত হন হাজার হাজার ক্রিকেটপ্রেমী।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিসিবি সভাপতি নিদাহাস ট্রফি নিয়ে কথা বলেন। এসময় ফাইনাল ম্যাচে মোস্তাফিজুর রহমানের করা ১৮তম ওভারের বিষয়টি বিষয়টি তুলে ধরেন তিনি। ওই ওভারে এক রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান।

নাজমুল হাসান পাপন বলেন, ‘মোস্তাফিজ যে ছয়টা বল করল। ওরা ভেবেছিল এই ছয় বলেই খেলা শেষ। কিন্তু একটা বলও ব্যাটে লাগাতে পারেনি। কাটারের পর কাটার। ওরা (ভারতীয় ক্রিকেট দল) আমাকে বলে এমন কাটার জীবনেও দেখি নাই। দুর্ভাগ্যক্রমে আমরা শেষ মুহূর্তে, শেষ বলে ম্যাচটা হেরে গিয়েছি। তারপরও আমাদের ছেলেরা বীরের মতো লড়েছে। সারাবিশ্বকে জানান দিয়েছে। শুধু ওয়ানডেতে না, টেস্টেও আমরা ভালো করেছি। কারণ আমরা টেস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশকে হারিয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে আমরা ওদের সাথে শততম টেস্ট জিতে এসেছি। এবার প্রমাণ করে দিলাম টি-টোয়েন্টিতেও আমরা কাউকে ছাড় দিব না।’

গত ৬-১৮ মার্চ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় নিদাহাস ট্রফি। ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত। সিরিজের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে দুই উইকেটে হেরে যায় বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

সাকিব-মোস্তাফিজকে দেখতে হাজার হাজার দর্শক

আপডেট সময় ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮