ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আফগানিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আফগানিস্তান।যে দল জিতবে তারাই চলে যাবে বিশ্বকাপের মূল পর্বে এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে লো স্কোরিং ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৫ উইকেটের এ জয় পায় যুদ্ধ বিধ্বস্ত এশিয়ার এদেশটি।

শুক্রবার হারারের স্পোর্টস ক্লাবে টস জিতে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২০৮ রান সংগ্রহ করে আইরিশরা। জবাবে খেলতে নেমে ৫ বল হাতে রেখেই ঐতিহাসিক জয় পায় আফগানরা।

বৃহস্পতিবার পর্যন্ত আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচটি ছিল একরকম আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কাছে জিম্বাবুয়ের হারের পর এ ম্যাচটিই হয়ে উঠে বিশ্বকাপের ওঠার নির্ধারক।

আর যদি ম্যাচ টাই বা বৃষ্টির কারণে পরিত্যক্ত হতো তবে রানরেটের বিবেচনায় আইরিশরায় বিশ্বকাপে খেলত আর বাদ পড়ে যেত বিশ্বকাপের মতো বড় আসর থেকে। এ নিয়ে খেলার আগেই এশিয়ার দর্শকরা চাইছিলেন ক্রিকেটে আগ্রাসী এ দেশটি যেন জয় পায়।

ফেভারিট তকমা নিয়েই টুর্নামেন্টটা শুরু করেছিল আফগানিস্তান। কিন্তু রশিদ খানের নেতৃত্বে দলটি শুরু থেকেই ধুঁকতে থাকে। কোনোরকমে ওঠে সুপার সিক্সে। সুপার সিক্সের ৪ ম্যাচের ২টিতে হেরে টেবিলের তলানিতে তারা। রান রেটেও আছে পিছিয়ে।

অন্যদিকে প্রায় একই সমীকরণ আয়ারল্যান্ডেরও। সুপার সিক্সের ৪ ম্যাচে দুইটি জয় ও দুইটি হার। কিন্তু রান রেটে সামান্য এগিয়ে থেকে অনেকটাই সুবিধাজনক অবস্থানে ছিল তারা। তাই শেষ পর্যন্ত ২০১৯ সালের ইংল্যান্ডের টিকিটবঞ্চিত হয় আইরিশরা।

তবে ম্যাচ শুরুর আগে দুই দলের সর্বশেষ ৫ মুখোমুখিতে আয়ারল্যান্ডের জয়ের পাল্লাই ভারি। সর্বশেষ দুই ম্যাচসহ ৩ বার জিতেছিল আইরিশরা। আর আফগানদের জয় ছিল মাত্র দুইবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আফগানিস্তান

আপডেট সময় ১১:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮