ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

টাওয়ার হ্যামলেটসে মেয়র প্রার্থী বাংলাদেশি ডা. আনোয়ারার ইশতেহার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামী মে মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে টাওয়ার হ্যামলেটস বারায় কনজারভেটিব পার্টি থেকে বাংলাদেশি ডা. আনোয়ারা আলী মেয়র পদে লড়বেন।

বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে দলের ইশতেহার ঘোষণা করেন তিনি নিজেই।

সংবাদ সম্মেলনে ডা. আনোয়ারা আলী লিখিত বক্তব্যে নিজের পরিচয় দেন এবং টাওয়ার হ্যামলেটস বারার উন্নয়নে তাদের পার্টির বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।

তার দলের প্রধান তিনটি কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস বারার উন্নয়নে তিনি সারাজীবন কাজ করেছেন এবং আগামীতেও কাজ করে যাবেন।

ডা. আলী বলেন, তিনি নির্বাচিত হলে বারার নিরাপত্তা বিধানে অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড বাজেটে সংযুক্ত করবেন।

এসময় ডাক্তার আনোয়ারা আলী টাওয়ার হ্যামলেটস বারার সর্বাত্মক উন্নয়ন এবং নিরাপত্তা বিধানে তার নানা কর্মসূচি তুলে ধরেন।

৩ মে’র নির্বাচনে তাকে এবং তার দলের কাউন্সিলরদের সহযোগিতা এবং বারার সবাই তাদেরকে ভোট দিতে অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে বিপুলসংখ্যক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক ছাড়াও কনজারভেটিব পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কনজারভেটিব পার্টির লিডার কাউন্সিলর পিটার গোল্ড, কাউন্সিলর এন্ড্রো উড, কাউন্সিলর ডেভিড ফেল, ব্লাকওয়েল অ্যান্ড কিউবিট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলেক্স কে, আইল্যান্ড গার্ডেন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জেমস স্ট্রো, পপলার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হ্যারি স্কোফিন, ল্যান্সবারি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাওয়াড ডারয়িল, বেথনালগ্রীন অ্যান্ড বো এলাকার কনজারভেটিব পার্টির চেয়ার ডায়ানা গ্লোভার, জেইন এমারজনসহ অনেকে।

প্রসঙ্গত, ডা. আনোয়ারা আলী স্পিটাফিল্ড সার্জারির প্রধান জিপির দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। তিনি ৪০ বছর ধরে টাওয়ার হ্যামলেটসে বসবাস করছেন। তিনি বর্ণবাদী আন্দোলনের সময় সক্রিয় সদস্য হিসেবে অংশ নেন। তার পিতার বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে।

কমিউনিটির উন্নয়নে কাজ করার জন্যে ডা. আনোয়ারা আলীকে ২০১৭ সালে রানি এলিজাবেথ এমবিই খেতাবে ভূষিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

টাওয়ার হ্যামলেটসে মেয়র প্রার্থী বাংলাদেশি ডা. আনোয়ারার ইশতেহার

আপডেট সময় ০৯:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮