ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রূপগঞ্জে কারখানা শ্রমিক ‘ধর্ষণ’

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কারখানা শ্রমিককে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ওই নারী শ্রমিকের পিতা রূপগঞ্জ থানায় মামলা করেন।

গত ১৮ মার্চ রাতে তরিকুল ইসলাম নামে একজন ওই কারখানা শ্রমিককে কাজ থেকে ফেরার পথে দীঘিবরাব এলাকায় ধর্ষণ করে।

তরিকুল ইসলাম পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার হোগলাবুনিয়া এলাকার ইমাম আলী শেখের ছেলে।

তিনি বতর্মানে উপজেলার মুগরাকুল এলাকার এনামুল হকের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

নারীর পিতা জানান, তার মেয়ে যাত্রামুড়া এলাকায় ভুইয়া স্পিনিং মিল নামে কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করে আসছে। তরিকুল ইসলাম তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় বখাটে তরিকুল ইসলাম তার মেয়েকে ক্ষতি করার হুমকি দেয়। গত ১৮ মার্চ রাতে কাজ শেষে ফেরার পথে দীঘিবরাব এলাকায় পৌঁছালে তরিকুল তার মেয়েকে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জে কারখানা শ্রমিক ‘ধর্ষণ’

আপডেট সময় ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮