ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবই ড্রেসিংরুমের দরজা ভেঙেছিলেন

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফি শেষ হলেও তার রেশ এখনও কাটেনি। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ নিয়ে এখনও আলোচনা-সমালোচনা হচ্ছে। নিন্দুকেরাও বসে নেই।

ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে- ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার বিপক্ষে খেলার দিনে ড্রেসিংরুমের দরজা নাকি সাকিব আল হাসানই ভেঙেছেন।

কিছু সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশি ক্রিকেটাররাই নাকি ড্রেসিংরুম ভাঙচুর করেছে! কিন্তু আসলে যে কাচ ভেঙেছেন, তার নাম প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ শেষে প্রেমাদাসা স্টেডিয়ামের ড্রেসিংরুমের কাচের দরজা ভেঙে গিয়েছিল। বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো ড্রেসিংরুমের ভাঙা কাচের ছবি প্রকাশ করেছে। কে বা কারা ভেঙেছিলেন ড্রেসিংরুমের কাচের দরজা, তা নিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগ শুরু হয়ে গিয়েছিল।

প্রশ্ন উঠেছিল- ড্রেসিংরুমের মতো সুরক্ষিত জায়গার কাচ ভাঙল কে? কিছু সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশি ক্রিকেটাররাই নাকি ড্রেসিংরুম ভাঙচুর করেছে! শ্রীলংকার সাংবাদপত্র ‘দ্য আইল্যান্ড’-এর রিপোর্ট অনুযায়ী, খেলার অব্যবহিত পরে ম্যাচ রেফারি ক্রিস ব্রড ক্যাটারারদের সঙ্গে কথাবার্তা বলেন। জানতে চেষ্টা করেন, ড্রেসিংরুমের কাচ ভেঙেছেন কে। সিসিটিভি ফুটেজ দেখে অবশ্য কিছু বোঝা যায়নি।

দ্বীপরাষ্ট্রের সংশ্লিষ্ট সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, কর্মীরাই নাকি জানিয়েছেন, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানই রয়েছেন এর নেপথ্যে। তিনি নাকি বলপূর্বক ড্রেসিংরুমের দরজা বন্ধ করতে গিয়েই বিপত্তি ঘটিয়েছেন। সেদিন ম্যাচ চলাকালীন মেজাজও হারাতে দেখা গিয়েছিল সাকিবকে।

আম্পায়ারের সিদ্ধান্তে চটে গিয়ে সতীর্থদের মাঠছাড়ার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে সাকিব হয়তো ড্রেসিংরুমের দরজা প্রবল জোরে বন্ধ করতে গিয়েছিলেন। আর তা করতে গিয়েই ভেঙে যায় দরজার কাচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবই ড্রেসিংরুমের দরজা ভেঙেছিলেন

আপডেট সময় ০৫:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮