ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

পদ্মায় সেলফি তুলতে গিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পদ্মা নদীতে ডুবে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছ। নৌকা ভ্রমণে গিয়ে মোবাইলে সেলফি তোলার সময় নদীতে ডুবে যান কলেজ ছাত্র আসিফ আল মাসুদ ওরফে মৃন্ময়। নিখোঁজের তিন দিন পর বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, রবিবার দুপুরে নগরীর শ্রীরামপুর এলাকায় বন্ধুদের সঙ্গে পদ্মায় নৌকা ভ্রমণে বের হন আসিফ আল মাসুদ ওরফে মৃন্ময়। নদীতে ডুবে গেলে তাকে উদ্ধারে দুই দিন পদ্মা নদীতে অভিযান চালায় ডুবুরি দল। সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করা হয়। পরে বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে চরখিদিরপুর এলাকায় নদীতে লাশ ভেসে ওঠে। লাশ দেখে জেলেরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহত আসিফ আল মাসুদ রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি চুয়াডাঙ্গায়। নগরীর একটি ছাত্রবাসে থেকে তিনি পড়াশোনা করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

পদ্মায় সেলফি তুলতে গিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় ০২:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮