ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকের বিরুদ্ধে তদন্তে নেমেছে মার্কিন বাণিজ্য কমিশন

আকাশ আইসিটি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য কমিশন (এফটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে তদন্তে নেমেছে। ক্যামব্রিজ অ্যানালিটিকা(সিএ) নামে একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়ে অপব্যবহারের অভিযোগ ওঠার পর এমন উদ্যোগ নেয়া হয়েছে।-খবর বিবিসি অনলাইন।

সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্যামব্রিজ অ্যানালিটাকে ভাড়া করেছিল ট্রাম্পের প্রচারশিবির। প্রতিষ্ঠানটির প্রধান অ্যালেক্সান্ডার নিক্সকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। লন্ডনভিত্তিক সিএর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভোক্তাদের অধিকার রক্ষায় স্বাধীন সংস্থা হিসেবে কাজ করছে এফটিসি। সামাজিক নেটওয়ার্কের গোপনীয়তা সুরক্ষা সম্পর্কিত ২০১১ সালের ডিক্রি লঙ্ঘন করা হয়েছে কিনা, ফেসবুকের বিরুদ্ধে এফটিসি সেই তদন্ত করছে।

২০১১ সালের ডিক্রি অনুসারে সামাজিকমাধ্যমের গোপনীয়তা নীতিমালার বাইরে গিয়ে তথ্য নেয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যবহারকারীকে সতর্ক করতে হবে ও তাদের অনুমতি নিতে হবে।

ফেসবুকের ডেপুটি চিফ প্রাইভেসি অফিসার রব শেরম্যান বলেন, ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা দিতে আমরা জোরালোভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এফটিসির প্রশ্নের জবাব দেয়ার সুযোগকে আমরা কাজে লাগাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকের বিরুদ্ধে তদন্তে নেমেছে মার্কিন বাণিজ্য কমিশন

আপডেট সময় ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮